Thursday, September 1, 2016

চাবি
চাবি গো চাবি
চাবি
চাবি ও আমার
চাবি
প্রিয় মাথা খাও
রাগী
হাত পা ওলা এক
সুখী
জন্তু হয়েছি
ন্যাড়া
শূন্য মরা কালো
পোড়া
অতীত আমার ছিলো
তাকে
অন্ধকারে বেঁধে
কাকে
মুক্ত করেছি !
চাবি
তোমায় ছুঁড়ে ফেলি ?
চাবি
দয়া করো দয়া
ফিরে
এসো না আর হাতে
ফিরে
আর এসো